ট্রাফিক পুলিশের এএসআই ক্লোজড

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২০, ১৪:১৬আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৬:২৫

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে ট্রাফিক পুলিশের এএসআই নিহার রঞ্জনকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

এর আগে শনিবার (২৮ মার্চ) খাদ্যপণ্যবাহী একটি রিকশাচালককে মারধর এবং স্থানীয় সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই অভিযোগেই তাকে ক্লোজ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

জানা যায়, শনিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বোঝাই একটি রিকশা জেলা শহরের শাঁখারীপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে ট্রাফিক পুলিশের এএসআই নিহার রঞ্জন মোটরসাইকেলে এসে রিকশাটির গতিরোধ করেন এবং চালকের কলার চেপে মারধর শুরু করেন। এ সময় একটি বেসরকারি টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি রিকশাচালককে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। এতে এএসআই ওই সাংবাদিকের ওপরে চড়াও হন এবং গালমন্দ করেন। বিষয়টি জানতে পেরে এএসআই নিহার রঞ্জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দেন পুলিশ সুপার। এছাড়া কোনও পণ্যবাহী যানবাহনকে অহেতুক হয়রানি না করার জন্য জেলার পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি।

এ ঘটনায় পুলিশ সুপারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপন।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
উচ্চশিক্ষাকে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সঙ্গে যুক্ত করার আহ্বান অর্থমন্ত্রীর
উচ্চশিক্ষাকে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সঙ্গে যুক্ত করার আহ্বান অর্থমন্ত্রীর
পিচওয়াইয়ের ঐতিহ্যে সোনম, কালো আনারকলিতে রাজকীয় সাজ
পিচওয়াইয়ের ঐতিহ্যে সোনম, কালো আনারকলিতে রাজকীয় সাজ
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা