ভোমরা দিয়ে ফিরছেন শত শত বাংলাদেশি, এলাকায় আতঙ্ক

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ মার্চ ২০২০, ২০:৪৯আপডেট : ৩০ মার্চ ২০২০, ২০:৪৯

ভোমরা দিয়ে ফিরছেন শত শত বাংলাদেশি করোনা ভাইরাস প্রতিরোধে পুরো বাংলাদেশে চলছে অঘোষিত লকডাউন। সব ধরনের গণপরিবহন বন্ধ, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কোনও মানুষ বের হতে পারছেন না। তবে এই পরিস্থিতিতেও বন্ধ নেই ভারত থেকে বাংলাদেশিদের ফিরে আসা। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রায় প্রতিদিনই প্রবেশ করছেন শতাধিক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী।

ভোমরা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, রবিবার এ বন্দর দিয়ে ১২৭ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ভারত থেকে প্রবেশ করেছেন। শনিবার প্রবেশ করেছেন আরও ১০৪ জন। আর গত ১ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত শুধু ভোমরা ইমিগ্রেশন দিয়ে এক হাজার ৬৫৪ জন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী সাতক্ষীরায় প্রবেশ করেছেন। এদের প্রায় সবারই বাড়ি সাতক্ষীরায়।

সাতক্ষীরার ভোমরা ইমগ্রেশন ওসি বিশ্বজিৎ সরকার এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘ভারতে লকডাউনের কারণে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরতে পারছেন না। সে দেশের ইমিগ্রেশন এ ব্যাপারে খুবই কঠোর। তবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ বন্ধ নেই। প্রতিদিনই জেলার প্রতিটি থানায় আগতদের তালিকা পাঠানো হচ্ছে। তারা যাতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকেন সে ব্যাপারে নির্দেশনাও প্রদান করা হচ্ছে।’

সাতক্ষীরা জেলা নাগরিক আন্দোলন মঞ্চের আহ্বায়ক অ্যাডি. ফাহিমুল হক কিসলু জানান, ভারত থেকে যারা বাংলাদেশে প্রবেশ করবে তাদের সরকারিভাবে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে রাখতে হবে। এটা করতে ব্যর্থ হলে সাতক্ষীরার মানুষ হুমকির মধ্যে পড়তে পারে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত জানান, ভারত থেকে আসা কোনও ব্যক্তি যেন ঘরের বাইরে ঘোরাফেরা না করেন সেজন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। তাদের হাতে সিল ও বাড়িতে লাল পতাকা টানানো হচ্ছে। তাদের ওপর স্থানীয় স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশকে নজর রাখতে বলা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে তাকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে।

/এফএস/
সম্পর্কিত
ভিডিও-কাণ্ডে জামায়াত এমপিকে বহিষ্কারের খবরে মিষ্টি বিতরণ
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা, ঝাড়ু মিছিল
সর্বশেষ খবর
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
যন্তর মন্তরে জমায়েত ঠেকাতে আজও বন্ধ দিল্লির ১৬ মেট্রো স্টেশন 
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের