হোম কোয়ারেন্টিনদের বাসায় খাবার নিয়ে গেলো পুলিশ

নরসিংদী প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ১২:২৯আপডেট : ৩১ মার্চ ২০২০, ১২:৩৫

হোম কোয়ারেন্টিনদের বাসায় খাবার নিয়ে গেলো পুলিশ নরসিংদীতে হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে ফল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) নরসিংদী জেলা পুলিশ এই উদ্যোগ নেয়।

জেলা পুলিশের মুখপাত্র (গণমাধ্যম) জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক রুপণ কুমার সরকার এই তথ্য জানান। নরসিংদী সদর, মাধবদী, পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব ও রায়পুরা থানার হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে ফল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রুপণ কুমার সরকার বলেন, ‘বিদেশফেরত হোম কোয়ারেন্টিনে পাঠানোর পর থেকে ১৪ দিন জেলা পুলিশের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজন ও চাহিদা অনুযায়ী তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে সংশ্লিষ্ট থানা পুলিশ। পর্যায়ক্রমে জেলার সাড়ে তিন হাজার হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কী হবে?
শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া কী হবে?
আমাদের অসুস্থ ভবিষ্যৎ 
আমাদের অসুস্থ ভবিষ্যৎ 
উত্তরের ৪ জেলায় ফের বন্যার আশঙ্কা, পরিস্থিতির অবনতি হতে পারে
উত্তরের ৪ জেলায় ফের বন্যার আশঙ্কা, পরিস্থিতির অবনতি হতে পারে
রাজধানীতে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংকারের মৃত্যু
রাজধানীতে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংকারের মৃত্যু
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে
খামেনির জানাজায় সেই ‘রহস্যময়’ মুখোশধারী কে, জানা গেলো অবশেষে