গ্যারেজে আগুনে পুড়ে গেছে ২৫টি বাহন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ২৩:৫২ আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০০:০০

গ্যারেজে আগুনে পুড়ে গেছে ২৫টি বাহন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা অনন্তপুর বাজারে একটি গ্যারেজে আগুন লেগে ২৬টি সিএনজি অটোরিক্সা ও ইজিবাইক একটি মুদিমালের দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ করে অনন্তপুর বাজারে একটি সিএনজি অটোরিক্সার গ্যারেজে আগুন লাগে, প্রাথমিকভাবে গ্রামবাসী আগুন নেভানোর চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সিএনজি গ্যারেজে থাকা ১৭টি সিএনজি অটোরিক্সা, ব্যাটারি চালিত ৭টি ইজিবাইক ও ১টি মুদি মালের দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ক সার্কিট থেকে থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সিএনজি অটোরিক্সার মালিক রুবেল মিয়া, সুহরাব মিয়া জানান, করোনাভাইরাসের কারণে গাড়িগুলো গ্যারেজে রাখা ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটির মতো হবে বলে দাবি করেন তারা।

ক্ষতিগ্রস্থরা স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ পেয়ে কসবা উপজেলা নিবাহী কর্মকর্তা মো. মাসউদুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন ও কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল ঘটনা পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসউদুল আলম জানান, ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্যে আইনমন্ত্রী মহোদয় নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী তালিকা প্রনয়ণ করে তাদের সহযোগিতা করা হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সন্মাননা পদক দিলেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সন্মাননা পদক দিলেন প্রধানমন্ত্রী
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
মাইন বিস্ফোরণের জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলো দ. কোরিয়া
রাজধানীতে একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
রাজধানীতে একটি বাসা থেকে পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
অমিতাভের পা ছুঁয়ে শ্রদ্ধা, গুলজারকে মঞ্চ থেকে নামালেন শচীন
অমিতাভের পা ছুঁয়ে শ্রদ্ধা, গুলজারকে মঞ্চ থেকে নামালেন শচীন
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের