এবার সাংবাদিকের ধান কেটে দিলেন সহকর্মীরা

টাঙ্গাইল প্রতিনিধি
০৬ মে ২০২০, ০২:৫১আপডেট : ০৬ মে ২০২০, ০৩:০১

সাংবাদিক ফরমান শেখের ধান কেটে দিলেন ভুঞাপুর প্রেস ক্লাবের সহকর্মী সাংবাদিকরা

টাঙ্গাইলের ভূঞাপুরে করোনার প্রভাবে শ্রমিক ও অর্থ সংকটে পাকা ধান কাটতে না পেরে ফেসবুকে স্ট্যাটাস দেন ফরমান শেখ নামের স্থানীয় এক সাংবাদিক। সেই স্ট্যাটাসে সাড়া দিয়ে মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া পূর্বপাড়া গ্রামের ওই সাংবাদিকের ৪৫ শতাংশ জমির ধান কেটে দেন ভূঞাপুর প্রেসক্লাবের সদস্যরা।

ধান কাটায় অংশগ্রহণ করেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সম্পাদক আখতার হোসেন খান, সাংবাদিক আসাদুল খান, তৌফিকুর রহমান, নাসির উদ্দিনসহ অন্যরা।

এবিষয়ে স্থানীয় সংবাদিক ফরমান শেখ বলেন, ‘আমাদের জমিতে ব্রি-২৮ ধান পেকে গেলেও শ্রমিক সংকট ও অর্থাভাবে ঘরে তুলতে পারছিলাম না। এজন্য ২ মে রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেই। এতে অন্যরা সাড়া না দিলেও আজ মঙ্গলবার সকাল থেকে সাংবাদিকরা ধান কেটে দেন। এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য আমি সহকর্মীদের কাছে চিরকৃতজ্ঞ।’

ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক বলেন, ‘যেহেতু আমাদের সহকর্মী ফেসবুকে পোস্ট দিয়েও ধানকাটার জন্য সহযোগিতা পাচ্ছিলেন না। তাই তাদের দুঃসময়ে ধান কেটে দিয়েছি। অন্য সহকর্মীরা চাইলেও তাদের একইভাবে সহযোগিতা করা হবে।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
হুথিদের মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য
হুথিদের মোকাবিলায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার
ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হামের উপসর্গে ৬
ডেঙ্গুতে একদিনে ৭ মৃত্যু, হামের উপসর্গে ৬
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান