অবশেষে রাঙামাটিতেও করোনার থাবা

রাঙামাটি প্রতিনিধি
০৬ মে ২০২০, ১৯:২৭আপডেট : ০৬ মে ২০২০, ১৯:৩১

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়
এতোদিন করোনামুক্ত থাকা দেশের একমাত্র জেলা পার্বত্য রাঙামাটিতে অবশেষে করোনা হানা দিয়েছে। বুধবার (৬ মে) চট্টগ্রামে নমুনা পরীক্ষায় এই জেলায় চার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইনচার্জ ডা. মোস্তফা কামাল।

রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানিয়েছেন, ‘আক্রান্তদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৯ এপ্রিল। আজ ফলাফল জানলাম। এদের একজন রিজার্ভবাজার, একজন দেবাশীষ নগর এবং দুইজন সদর হাসপাতাল এলাকার বাসিন্দা। বুধবার চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনা শনাক্ত হয়।’

রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ জানিয়েছেন, আক্রান্ত এলাকাগুলো লকডাউন করা হবে। যেহেতু ২৯ তারিখ তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেই নমুনা আজ আবার সংগ্রহ করে পুনরায় পরীক্ষার জন্য পাঠানো হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী