৭০ টাকা লাভে ৫০ হাজার টাকা গচ্চা!

বরিশাল প্রতিনিধি
০৭ মে ২০২০, ০৩:০৬ আপডেট : ০৭ মে ২০২০, ০৩:০৭

৭০ টাকা লাভে ৫০ হাজার টাকা গচ্চা! বরিশালে অতিরিক্ত মূল্যে জীবানুনাশক হ্যাক্সিসল বিক্রির দায়ে একটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এবং র‌্যাব ও পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান বলেন, একজন ক্রেতা ১৩০ টাকার হেক্সিল ২০০ টাকা রাখার অভিযোগ করেন ভ্রাম্যমান আদালতে। তার অভিযোগের প্রেক্ষিতে ওই ফার্মেসিতে গেলে দোকানী প্রতিটি হেক্সিসল ১৮০ টাকা দরে পাইকারি কিনে ২০ টাকা লাভে বিক্রির কথা স্বীকার করেন।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নগরীর ফকিরবাড়ি রোডে এসিআই লিমিটেডের হোলসেল ডিলার সুমন মেডিকেল হলে গিয়ে ভ্রাম্যমান আদালত দেখতে পান এসিআই লিমিটেড থেকে ১১৫ টাকা পাইকারি দরে কেনা হেক্সিসল বিভিন্ন ফার্মেসিতে ১২০ থেকে ১২৫ টাকার বিক্রি করার কথা। কিন্তু ওই হেক্সিসল খুচরা ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি করছেন স্থানীয় ফার্মেসি মালিক। ভ্রাম্যমান আদালত হাতেনাতে বিষয়টি ধরে ফেলার পর ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর পূর্বে নগরীর গীর্জামহল্লা, ফলপট্টি এবং কাটপট্টি এলাকায় র‌্যাব-পুলিশের সহায়তায় মাইকিং করে শারীরিক দূরত্ব নিশ্চিত করাসহ অযাচিত গনজমায়েতের বিরুদ্ধে মাইকিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন