খুন-ধর্ষণসহ ২৫ মামলার আসামি সন্ত্রাসী বাদশা সিকদার গ্রেফতার

ভোলা প্রতিনিধি
০৯ মে ২০২০, ১৪:২৬ আপডেট : ০৯ মে ২০২০, ১৪:২৬

গ্রেফতার বাদশা সিকদার ভোলা সদর থানাধীন দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বাদশা শিকদার ওরফে আবুল বাশার শিকদার (৪২) নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। এসময় তার কাছ থেকে একটি অবৈধ ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গুলি ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতারকৃত বাদশা ওরফে আবুল বাশার শিকদার ভোলা সদর থানার পূর্ব ইলিশা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত দাইমুদ্দিন শিকদারের ছেলে। তার স্থায়ী ঠিকানা ভোলা সদরের চর আনন্দ গ্রামে।

গতকাল শুক্রবার (৮ মে) রাতে ভোলা সদর থানাধীন দক্ষিন রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি দল। আজ শনিবার (৯ মে) র‌্যাব-৮ সদর দফতর থেকে দেওয়া এক ই-মেইল বার্তায় জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানিয়েছেন, তার বিরুদ্ধে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, খুন, ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণসহ প্রায় ২৫টি মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। বাদশা শিকদারের বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্গাপূজা উদযাপনে যে পরামর্শ দিলো পুলিশ
দুর্গাপূজা উদযাপনে যে পরামর্শ দিলো পুলিশ
দাঁড়িয়ে দাঁড়িয়ে মারধর দেখা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
দাঁড়িয়ে দাঁড়িয়ে মারধর দেখা পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার
প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ক্রীড়া প্রতিমন্ত্রী  
প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ক্রীড়া প্রতিমন্ত্রী  
৫০০ টাকার বাজিতে পাখি খেয়ে গ্রেফতার
৫০০ টাকার বাজিতে পাখি খেয়ে গ্রেফতার
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’
আরবির শিক্ষক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি, বললেন ‘আল্লাহ তারেক রহমানকে দিয়ে বানিয়েছেন’