নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংকে শিশুর লাশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৯ মে ২০২০, ১৪:৪০আপডেট : ০৯ মে ২০২০, ১৪:৪৪

শিশু ফারজানা সুলতানা রাহিমা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর নিজ বাড়ির সেপটিক ট্যাংক থেকে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ মে) দুপুর ১২টায় শিশু ফারজানা সুলতানা রাহিমার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। লক্ষ্মীপুর সিআইডির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে পূর্বরাজাপুর গ্রামের ফয়েজ আহাম্মদ মনুর বাড়ি থেকে শিশু রাহিমা নিখোঁজ হয়।

রাহিমার স্বজন ও পুলিশ জানায়, নিখোঁজ হওয়ার পর দিনভর খোঁজাখুঁজি করেও না পেয়ে রাতে চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়রি করে বাবা ফয়েজ আহাম্মদ মনু। শনিবার সকালে লাশের দুর্গন্ধ পেয়ে টয়লেটের ভাঙা অংশে ঢেকে রাখা টিন উল্টে দেখেন ভেতরে রাহিমার লাশ। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি মো. জসীম উদ্দীন জানান, শিশুটি কিভাবে টয়লেটের ট্যাংকিতে ঢুকলো, নাকি কেউ হত্যা করে সেখানে লাশ লুকিয়েছে, এসব কিছু জানা যাবে তদন্ত সাপেক্ষে। এই বিষয়ে মামলা করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
প্রিমিয়ার ব্যাংকের ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো উদ্বোধন
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৫ কর্মকর্তা
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
গ্যাসের জন্য হাহাকার, পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
এবারও হচ্ছে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ