‘কোনও কোনও দলের এখনও সময় দরকার, আমরা অপেক্ষা করবো না’

বগুড়া প্রতিনিধি
২৪ মে ২০২৫, ২১:২২আপডেট : ২৪ মে ২০২৫, ২১:২২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘কোনও কোনও দল এখনও সংগঠিত হয়নি, তাদের সময় দরকার, অন্য দলের সঙ্গে ঐক্য করার চেষ্টার জন্য সময় দেওয়ার দরকার। কিন্তু আমরা এ জন্য নির্বাচনের অপেক্ষা করবো না; জনগণ এ জন্য সময় দিতে রাজি নয়।’

শনিবার (২৪ মে) বিকালে বগুড়া শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘জনগণ চায় স্থায়ী সরকার। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত ও স্থায়ী সরকার নয়। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু শেষে নির্বাচন দিতে হবে। আগামী তিন মাসের মধ্যে সংস্কার শেষ হলে ডিসেম্বরে নির্বাচন দিতে সমস্যা কোথায়? আমরা বলি যে এক দফার জন্য হাজারো ভাই খুন, গুম, অত্যাচারিত, নির্যাতিত, জেল ভোগ, সম্পদ হারিয়ে পালিয়ে বেড়িয়েছেন, সে এক দফার কাজ জনগণের কাছে তাদের ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।’

তিনি তরুণ সমাজের উদ্দেশে বলেন, ‘শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাসীরা আপনারা সে শক্তিশালী ভূমিকা পালনে রাজি আছেন কি? আপনারা রাজি থাকলে কোন বাধা ও প্রতিরোধ করার ক্ষমতা কারও নেই।’

নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাম ডান সবাইকে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা সবাইকে নিয়ে ১৫ বছর জোটবদ্ধ আন্দোলন করেছি। তারুণ্যকে প্রাধান্য দিয়েই আগামীর রাজনীতিকে তারেক রহমান এগিয়ে নেবেন। তাই জনগণের সরকার প্রতিষ্ঠায় তরুণদের লড়াই করতে হবে।’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু হাসান মোহাম্মাদ ইয়াহিয়া, বগুড়ার নিহত যুবদল নেতা ইমরান হোসেনের মেয়ে সামিয়া ইসলাম  মীম। সমাবেশ পরিচালনা করেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের  সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের