কুমিল্লায় তিনটি মেছো বিড়াল উদ্ধার, ডুলাহাজারায় সংরক্ষণ

কুমিল্লা প্রতিনিধি
১৩ মে ২০২০, ২০:২২আপডেট : ১৩ মে ২০২০, ২০:৩৮





কুমিল্লায় ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া মেছো বাঘ

কুমিল্লার লাকসামে ধানক্ষেত থেকে বাঘের মতো দেখতে তিনটি মেছো বিড়াল উদ্ধার করা হয়েছে। প্রথমে বাঘের বাচ্চা বলে ধারণা করা হলেও উদ্ধারকৃত শাবকগুলো মেছো বিড়াল বলে শনাক্ত করেছে বন বিভাগ। সংরক্ষণের জন্য কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানোর প্রস্তুতি নিয়েছে বন বিভাগ।

মঙ্গলবার দুপুরে লাকসাম থানায় রক্ষিত ওই মেছো বিড়ালগুলো কুমিল্লা বিভাগীয় বন বিভাগে হস্তান্তর করে। শাবকগুলো বাঘের নয়, মেছো বিড়াল বলে নিশ্চিত করেন বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল করিম। সোমবার উদ্ধারকৃত ওই তিনটি মেছো বিড়ালের শাবকগুলোকে বাঘের শাবক হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

 কুমিল্লায় উদ্ধার হওয়া মেছোবাঘ
লাকসাম থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চনগাঁও নোয়াপাড়া গ্রামের মাঠে হাজি সিরাজুল ইসলামের ছেলে মাসুম খান নিজেদের জমিতে ধান কাটতে গিয়ে ওই শাবকগুলো স্থানীয়দের সহায়তায় আটক করে। এর মধ্যে দুটি শাবক তার নিজের কাছে রেখে বাকি একটি পাশ্ববর্তী গ্রামের আরিফকে দিয়ে দেয়। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ রাতে ওই তিনটি শাবক উদ্ধার করে লাকসাম থানায় নিয়ে আসে। এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে তা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
লাকসাম থানা অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান,মঙ্গলবার দুপুরে বন বিভাগের কর্মকর্তা থানায় এসে উদ্ধারকৃত ওই তিনটি শাবককে মেছো বিড়াল হিসেবে শনাক্ত করলে সেগুলোকে তাদের কাছে হস্তান্তর করে দেওয়া হয়।

কুমিল্লায় ধানক্ষেতে উদ্ধার হওয়া মেছোবাঘ
কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল করিম বলেন, উদ্ধারকৃত তিনটি মেছো বিড়াল আমাদের কাছে হস্তান্তর করেছে লাকসাম থানা। বাচ্চাগুলোর বয়স আনুমানিক চার মাস হবে। মেছো বিড়ালের বাচ্চাগুলো সংরক্ষণের জন্য কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পাঠিয়ে দেওয়া হবে। এগুলোর প্রধান খাবার ছোটমাছ,পোকা ও সাপ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
‘জেন জি রাষ্ট্রবিরোধী নয়’, আরএসএস প্রধানের বার্তা মোদি-বিজেপিকে দেওয়ার আহ্বান দীপকের
‘জেন জি রাষ্ট্রবিরোধী নয়’, আরএসএস প্রধানের বার্তা মোদি-বিজেপিকে দেওয়ার আহ্বান দীপকের
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
৪শ’র কাঁচা মরিচ নামলো ৮০ টাকায় 
৪শ’র কাঁচা মরিচ নামলো ৮০ টাকায় 
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র