সিলেটে তেলের লরি বিস্ফোরণ, নিহত ২

সিলেট প্রতিনিধি
১৫ মে ২০২০, ০৪:০৫ আপডেট : ১৫ মে ২০২০, ০৪:০৭

সিলেট সিলেটের দক্ষিণ সুরমায় তেলের লরির ভেতরে প্রবেশ করে মেরামত করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কুচাই এলাকার বাসিন্দা ওয়ার্কশপের কমর উদ্দিন ও লরিটির চালকের মনির মিয়া।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের মোগলা বাজার থানাধীন কুচাই এলাকার মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে দমকলবাহিনীর সদস্যরা।
মোগলাবাজার থানার ওসি আক্তার হোসেন জানান, পদ্মা ওয়েলের তেলের গাড়িটি মেরামত করতে গিয়ে ওয়েল্ডিং করার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গাড়িতে গ্যাস জমেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, পদ্মা কোম্পানির একটি তেলের গাড়ি (ঢাকা মেট্রো চ-৪১-০২০৯) ওই এলাকায় স্থানীয় মা ওয়ার্কশপে নিয়ে গাড়ির ভেতরে ঢুকে ওয়েল্ডিং (ঝালাই) করার সময় আগুন ধরে যায়। এতে দুইজন নিহত জন। আরেকজন গুরুতর আহত হন।
সিলেট ফায়ার স্টেশনের কর্মকর্তা রায়হান চৌধুরী জানান, গাড়ির ভেতরে মেরামত করতে গিয়ে বিদ্যুতের শর্টসার্কিট থেকে দুর্ঘটনায় একজনের মরদেহ গাড়ির বাইরে ছিটকে পড়ে। আরেকজনের মরদেহ গাড়ির ভেতর থেকে বের করা হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবার আগে প্রয়োজন জনসেবার মানোন্নয়ন 
সবার আগে প্রয়োজন জনসেবার মানোন্নয়ন 
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
প্রায় দেড় হাজার নাগরিককে নিয়ে মিয়ানমারের জলসীমায় ৩ জাহাজ, কেন এই প্রত্যাবাসন?
ব্র্যাকের পর, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
ব্র্যাকের পর, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিলেন মিথিলা
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার