পোস্ট মাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ মে ২০২০, ০৪:৫৪ আপডেট : ১৮ মে ২০২০, ০৫:০২

ঘটনার পরের দৃশ্য

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা পোস্ট অফিসের পোস্ট মাস্টার মজিবর রহমানকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। রবিবার (১৭ মে) দুপুরে কালিহাতী-বল্লা সড়কের বল্লা তাঁত বোর্ড সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। মজিবর রহমানকে প্রথমে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিহাতী সদর উপজেলা পোস্ট মাস্টার আব্দুল মোমিন বলেন, ‘দুপুর দেড়টার দিকে পোস্ট মাস্টার মজিবর রহমান কালিহাতী পোস্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকাসহ রানার রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বল্লা সাবপোস্ট অফিসে যাওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেলে তিন জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এসময় মজিবর রহমানের ডান পায়ে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। এই ঘটনায় আমরা অফিসিয়ালি আইনগত ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছি।’

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সকল রোড ট্র্যাকিং করা হয়েছে। টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের ধরার চেষ্টা চলছে।’

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম সজীব বলেন, ‘পোস্ট মাস্টারের অবস্থা গুরুতর। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ঢাকায় পাঠানো হচ্ছে।'

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান
শিক্ষকদের বিতর্কিত সেই বদলি আদেশ স্থগিত, ফের সভা আহ্বান
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি চান গার্মেন্টস শ্রমিকরা
সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরি চান গার্মেন্টস শ্রমিকরা
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
হোটেলে আগুন, গ্রেফতার আ.লীগের ৭ নেতাকর্মীর সম্পৃক্ততা পাওয়া যায়নি
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
৫০০ বছরের ইতিহাসের শহর গর্লিৎস
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার