শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আশুলিয়ায় প্রতীকী অনশন

সাভার প্রতিনিধি
১৯ মে ২০২০, ২১:৪৯ আপডেট : ১৯ মে ২০২০, ২১:৫৮

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে আশুরিয়ায় প্রতীকী অনশন

আশুলিয়ায় তিনটি পোশাক কারখানায় ৬৩৫ জন শ্রমিককে ছাঁটাই, বন্ধ কারখানা খোলাসহ বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রতীকী অনশন করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে হ্যাং টং বিডি লিমিটেড, আইডিএস গ্রুপ ফ্যাশন ফোরাম লিমিটেড ও সিনহা নিট ডেনিম লিমিটেড কারখানার শ্রমিকরা।

অনশনরত শ্রমিকরা বলেন, আগাম নোটিশ ছাড়াই আশুলিয়ার হ্যাং টং বিডি লিমিটেড ৩৫০ জন, আইডিএস গ্রুপ ফ্যশন ফোরাম লিমিটেড ১৮৫ জন, সিনহা নিট ডেনিম লিমিটেড ১০০ জন শ্রমিক ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু, শ্রমিকদের আইন অনুযায়ী কোনও পাওনাদি পরিশোধ করা হয়নি। তারা বেতন ভাতা না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে। ঘরে খাবার নেই। অন্যদিকে, দোকানে বাকি, বাসা ভাড়া বকেয়া। এরমধ্যে আবার ঈদের বাজার করা অনিশ্চিত হয়ে পড়েছে তাদের। তাই দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম বলেন,  শ্রমিকরা করোনাকালীন সময়ে এমনিতেই দুর্ভোগে পড়েছে। তার ওপর তাদের বকেয়া বেতন পরিশোধ করা হচ্ছে না। এজন্য তাদের স্বাভাবিক জীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না, আক্ষেপ ট্রাম্পের
‘আমার মতো মানুষকে’ নোবেল শান্তি পুরস্কার দিতে চায় না, আক্ষেপ ট্রাম্পের
প্যারাসুট নিয়ে উড়োজাহাজ থেকে উধাও ছিনতাইকারী, চার দশক পরও অধরা যে রহস্য
প্যারাসুট নিয়ে উড়োজাহাজ থেকে উধাও ছিনতাইকারী, চার দশক পরও অধরা যে রহস্য
নানা পাটেকার অভিনীত শেষ দুই সিনেমা কবে রিলিজ হবে
নানা পাটেকার অভিনীত শেষ দুই সিনেমা কবে রিলিজ হবে
স্প্যাম কল ঠেকাতে আইফোন ও অ্যান্ড্রয়েডে চালু করবেন যেসব সুবিধা
স্প্যাম কল ঠেকাতে আইফোন ও অ্যান্ড্রয়েডে চালু করবেন যেসব সুবিধা
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ