মাগুরায় এক টাকায় ঈদ বাজার

মাগুরা প্রতিনিধি
২৩ মে ২০২০, ১৬:১৭আপডেট : ২৩ মে ২০২০, ১৬:২০

মাগুরায় এক টাকায় ঈদ বাজার মাগুরায় করোনা পরিস্থিতিতে শহরের গরিব, দুস্থ, অসহায়, কর্মহীন ও নিম্ন আয়ের খেটে খাওয়া শতাধিক মানুষের মাঝে ১ টাকায় ঈদ বাজার দিয়েছে করোনা যোদ্ধা নামের একটি সংগঠন। শনিবার (২৩) দুপুরে শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর এ বাজার সামগ্রী বিতরণ করেন।
সংগঠনের সমন্বয়ক আশিফ হাসান শাকিল জানান, এবার ঈদকে সামনে রেখে আমরা আজ শহরের নিম্ন আয়ের শতাধিক মানুষের মধ্যে ১ টাকায় ঈদ বাজার দেওয়া হলো। বিতরণকৃত ঈদ বাজার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাউয়ের চাল, ৫শ’ গ্রাম চিনি, ৫শ’ গ্রাম ডাল, ৫শ’ গ্রাম গুড়ো দুধ, তেল ৫শ গ্রাম, সেমাই ১ প্যাকেট ও ১ টা সাবান । করোনার শুরুতে প্রথম পর্বে আমরা সাধারণ মানুষের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, খাদ্য সামগ্রী, সাবান বিতরণ ও রাস্তায় জীবাণুনাশক স্প্রে করেছি। তারপর রমজান শুরু হলে মাসব্যাপী শহরের বিভিন্ন স্থানে ১ টাকায় ইফতার সামগ্রীর কার্যক্রম চলে। যা অল্প সময়ে ব্যাপক সফলতা অর্জন করে।
সাইফুজ্জামান শিখর বলেন, করোনার এই দুঃসময়ে মাগুরা কিছু উদ্যমী তরণ যুবকদের নিয়ে গঠিত করোনা যোদ্ধা নামের সংগঠনের কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই। কারণ তারা করোনা পরিস্থিতির শুরু থেকে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। মাগুরার অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তারা দিনরাত পরিশ্রম করছে। তাদের এ কার্যক্রমে আমার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

/এমআর/
সম্পর্কিত
অভাবে মেয়েকে বিক্রি করলেন বাবা, স্ত্রীকে বলেছিলেন, ‘জিনে নিয়ে গেছে’
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
৩০ শতাংশ জমি বেচে পতাকা বানিয়েছি, বিশ্বকাপ জিতলে তিন গুণ বড় বানাবো
সর্বশেষ খবর
সবসময় কাতারের মতো এত ভালো খেলা সম্ভব নয়: স্ক্যালোনি
সবসময় কাতারের মতো এত ভালো খেলা সম্ভব নয়: স্ক্যালোনি
উত্তাল সমুদ্রে ৩ দিন ভেসে ভেসে যেভাবে প্রাণ নিয়ে ফিরলেন আল আমিন
উত্তাল সমুদ্রে ৩ দিন ভেসে ভেসে যেভাবে প্রাণ নিয়ে ফিরলেন আল আমিন
‘ডিএমসি ডে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘ডিএমসি ডে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ