আবারও হিলি বন্দর দিয়ে রেলপথে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

হিলি প্রতিনিধি
২৮ মে ২০২০, ১৮:২৪আপডেট : ২৮ মে ২০২০, ১৮:৩৬

ট্রেন থেকে পেঁয়াজ নামানো হচ্ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দু মাসের বেশি বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় ভারতের মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজের একটি বড় চালান নিয়ে একটি মালবাহী ট্রেন হিলি রেলস্টেশন আসে। সকাল ১০টার পর ট্রেন থেকে পেঁয়াজ খালাস শুরু হয়। হিলি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন পর পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ যেমন বাড়বে তেমনি দামও কমে আসবে। আমদানিকৃত এসব পেঁয়াজ বিক্রি করা হবে প্রকারভেদে ২৩ থেকে ২৭ টাকা কেজি দরে।’

সাদ্দাম হোসেন ও রবিউল ইসলাম নামের দুই পেঁয়াজের পাইকার বলেন, ‘করোনা ভাইরাসের কারণে পণ্য আমদানি রফতানি না হওয়ায় আমরাও বিপাকে পড়ে গিয়েছিলাম। আবারও রেলপথে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় আমরা পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতে পারবো। ’

হিলি রেলওয়ে স্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী বলেন, ‘ভারত থেকে ৪২টি বগিতে পেঁয়াজ নিয়ে ভারতীয় মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে পৌঁছে। এখন আনলোডের কাজ চলছে। পেঁয়াজ খালাস শেষ হলে ট্রেনটি পুনরায় দর্শনা বন্দর দিয়ে ভারতে ফিরে যাবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ফেব্রিক্সের কথা বলে আনা হয়েছে ১৬৫৫টি মোবাইল, শাহজালালে জব্দ
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
ওড়িশার বন থেকে ৫টি শিশু ওরাংওটাং উদ্ধার কেন আশঙ্কা তৈরি করছে?
নিয়োগে লিখিত-মৌখিক সমান নম্বর: এমপি মাসুদ বললেন, ‘কোটার দিকে ধাবিত হচ্ছে’
নিয়োগে লিখিত-মৌখিক সমান নম্বর: এমপি মাসুদ বললেন, ‘কোটার দিকে ধাবিত হচ্ছে’
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী