যশোর বোর্ডে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

যশোর প্রতিনিধি
৩১ মে ২০২০, ১২:৩১ আপডেট : ৩১ মে ২০২০, ১২:৫৬

এসএসসি পরীক্ষা (ফাইল ছবি) যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ। গত বছরের চেয়ে এই হার প্রায় ৩ শতাংশ কম। গতবার পাসের হার ছিল ৯০.৮৮। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। যা গত বছরের তুলনায় তিন হাজার ৮১৬ বেশি। গত বছর ছিল নয় হাজার ৯৪৮ জন।যশোর শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

যশোর শিক্ষা বোর্ডের তথ্য মতে, এ বছর যশোর বোর্ডের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার দুই হাজার ৫২১টি বিদ্যালয় থেকে এক লাখ ৬০ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৮০ হাজার ৩০৯ ও ছাত্রী ৮০ হাজার ৩২৬ জন। বিজ্ঞান বিভাগ থেকে ৩৭ হাজার ৪৬, মানবিক বিভাগ থেকে ৯৬ হাজার ৭৮৮, বাণিজ্য বিভাগ থেকে ২৬ হাজার ৮০১ জন পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, অষ্টম শ্রেণি থেকে প্রশ্নব্যাংকের মাধ্যমে পরীক্ষা গ্রহণ ও পাঠ্যবইয়ে শিক্ষার্থীদের অভ্যস্থ করায় ফলাফল ভালো হয়েছে।
এই বোর্ডে ২৫০টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা দুটি। প্রতিষ্ঠান দুটি হলো- সাতক্ষীরার কলারোয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় ও দেবহাটা ধাপুখালি উচ্চ মাধ্যামিক বিদ্যালয়।

আরও পড়ুন: 

এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৮২.৮৭ শতাংশ

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার
কলা স্বাভাবিকভাবে পেকেছে কি না, কেনার সময় যেভাবে সতর্ক হবেন
কলা স্বাভাবিকভাবে পেকেছে কি না, কেনার সময় যেভাবে সতর্ক হবেন
হাসান-খালেদের দাপটে যেভাবে প্রথম বিভাগে ফিরলো কেন্ট
হাসান-খালেদের দাপটে যেভাবে প্রথম বিভাগে ফিরলো কেন্ট
রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু
রাজধানীতে সিঁড়ি থেকে পড়ে ১৪ মাসের শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী
এত সাহস, এক গালে চড় দিলে দুই গালে চড় দেবো: বিদ্যুৎমন্ত্রী