দুই ম্যাচ হাতে রেখে সৌদির চ্যাম্পিয়ন বেনজেমার আল ইত্তিহাদ

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৫, ০৪:৪২আপডেট : ১৬ মে ২০২৫, ০৪:৪২

রিয়াল মাদ্রিদের সাবেক তারকা করিম বেনজেমা সৌদি আরবে এসে দ্বিতীয় মৌসুমেই লিগ ট্রফি উঁচিয়ে ধরলেন। বৃহস্পতিবার তার নেতৃত্বে দুই ম্যাচ হাতে রেখে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন হলো আল ইত্তিহাদ। এক গোলে পিছিয়ে পড়েও দলটি আল রাইদকে ৩-১ গোলে হারালো।

এই জয়ে ৩২ ম্যাচে আল ইত্তিহাদের সংগ্রহ ৭৭ পয়েন্ট। দ্বিতীয় দল আল হিলালের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে তারা।

লরাঁ ব্লার দলকে ২০২৩ সালের পর প্রথম ও সব মিলিয়ে দশম লিগ ট্রফি পেতে হলে এই ম্যাচ জিততে হতো। কিন্তু ইতোমধ্যে অবনমিত দল আল রায়েদ চমক দেখায় নবম মিনিটে গোল করে। ওমর গঞ্জালেজ বেশ কাছ থেকে লক্ষ্যভেদী শটে এগিয়ে দেন দলকে।

১২ মিনিট পর স্টিভেন বারগউইনের গোলে ঘুরে দাঁড়ায় আল ইত্তিহাদ। হাফটাইমের আগে দানিলো পেরেইরার হেডে লিড পায় তারা।

দ্বিতীয়ার্ধের দুই মিনিট পর আব্দুলরহমান আর উবুদ গোল করে ম্যাচ আল রাইদের নাগারের বাইরে নেন।

জেদ্দা ভিত্তিক আল ইত্তিহাদের সামনে এই মৌসুমে আরেকটি ট্রফি জয়ের সুযোগ আছে। ৩০ মে তারা কিংস কাপ ফাইনালে আল কাদশিয়াহর মুখোমুখি হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর 
রোনালদোর গোলের দিনে আল নাসরের টানা জয়ের রেকর্ড 
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি