দুই মাসে চট্টগ্রামে তিন হাজার ছাড়ালো করোনা রোগী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ জুন ২০২০, ১১:১১আপডেট : ০২ জুন ২০২০, ১১:১১

    চট্টগ্রাম প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর দুই মাসের মাথায় চট্টগ্রাম জেলা করোনা রোগীর সংখ্যা তিন হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় ৮ চিকিৎসকসহ চট্টগ্রামে আরও ২০৮ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৯১ জনে। 

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, সোমবার (১ জুন) কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামের তিন ল্যাবে ৬৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২০৮ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়।

তিনি আরও জানান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ২১২টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৬১টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫৩টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজে ৫টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনা পরীক্ষায় বিআইটিআইডিতে ৪৭ জন, চমেকে ১০১ জন, সিভাসুতে ৫৮ জন এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ২ জন শনাক্ত হন। এদের মধ্যে ১৪২ জন চট্টগ্রাম নগর এবং ৬৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানোপিতে যাত্রীর চেয়ে স্বজন বেশি, শাহজালালে শৃঙ্খলা ফিরবে কবে?
ক্যানোপিতে যাত্রীর চেয়ে স্বজন বেশি, শাহজালালে শৃঙ্খলা ফিরবে কবে?
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
বরুণ-জাহ্নবীকে চমকে দিতে ‘কফি কাউচে’ কে এলেন
নৌভ্রমণের আনন্দে যেন না আসে বিপদ, থাকুক বাড়তি সতর্কতা
নৌভ্রমণের আনন্দে যেন না আসে বিপদ, থাকুক বাড়তি সতর্কতা
ট্রাম্পের ছেলেদের সমর্থিত প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন পাচ্ছে পাকিস্তান
ট্রাম্পের ছেলেদের সমর্থিত প্রতিষ্ঠানের কাছ থেকে ড্রোন পাচ্ছে পাকিস্তান
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে