শ্রীমঙ্গলে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, কিশোর আটক

মৌলভীবাজার প্রতিনিধি
০৪ জুন ২০২০, ০৩:২৬আপডেট : ০৪ জুন ২০২০, ০৩:২৮

মৌলভীবাজার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মামুন আহমেদ (১৫) আটক করেছে থানা পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরের দিকে উপজেলার শাহীবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মামুন ওই এলাকায় বশির মিয়ার ছেলে। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করেন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরের দিকে শিশুটি বাড়ির পাশে একটি ডোবায় ফুল তুলতে গেলে একই এলাকার মামুন নামে এক কিশোর তাকে ফুসলিয়ে পাশের নির্জন চা বাগানে নিয়ে যায়। মামুন সেখানে তাকে ধর্ষণ করে।
ধর্ষণের শিকার শিশুটির কথায় স্থানীয় লোকজন মামুনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো. সোহেল রানা বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। পরে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালতে মামুন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। পরে আদালত তাকে কারাগারে পাঠায়। ধর্ষণের শিকার শিশুটিকে মেডিক্যাল পরীক্ষা শেষে মৌলভীবাজার সদর হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রী চলাচল বন্ধ থাকলেও ভারতের সঙ্গে চালু আছে পণ্যবাহী ট্রেন
যাত্রী চলাচল বন্ধ থাকলেও ভারতের সঙ্গে চালু আছে পণ্যবাহী ট্রেন
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ কবে, প্রতিপক্ষ কারা
প্রতিরক্ষা ফোরামে বক্তব্যের মাঝে চীনা নোট,  ক্ষুব্ধ ফিলিপাইনি মন্ত্রী
প্রতিরক্ষা ফোরামে বক্তব্যের মাঝে চীনা নোট, ক্ষুব্ধ ফিলিপাইনি মন্ত্রী
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার