চোরাবালিতে আটকে পড়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ জুন ২০২০, ০৩:৩৮আপডেট : ০৪ জুন ২০২০, ০৮:১৭

চোরাবালিতে আটকে পড়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস টাঙ্গাইলে একটি পুকুরের চোরাবালিতে আটকে পরা দুটি গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার (৩ জুন) দুপুরের দিকে টাঙ্গাইল সদরের পূর্বআদালত পাড়া এলাকা থেকে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে গরুগুলো উদ্ধার করেন টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা।
স্থানীয়রা জানান, পূর্বআদালত পাড়ায় কেসো মাদবরের একটি পুকুরের অর্ধেক অংশ দীর্ঘদিন আগে বালু ফেলে ভরাট করে। পরে সেখানে পানি জমে চোরাবালিতে পরিণত হয়। এমতাবস্থায় আদি টাঙ্গাইলের বাসিন্দা জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যক্তির দুটি গরু ঘাস খেতে খেতে হঠাৎ করে চোরাবালিতে আটকে যায়। পরে গরুর মালিকসহ একাধিক ব্যক্তি গরু দুটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গরুগুলোকে উদ্ধার করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, একটি পুকুরের চোরাবালিতে দুটি গাভী আটকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে গরু দুটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করা হয়। প্রাণী হোক আর মানুষ হোক প্রতিটি জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করার চেষ্টা করেন বলেও তিনি জানান।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি