মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত, আনা হচ্ছে ঢাকায়

বান্দরবান প্রতিনিধি
০৬ জুন ২০২০, ২৩:৫২ আপডেট : ০৭ জুন ২০২০, ১১:০২

বীর বাহাদুর উশৈসিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন অংশুইপ্রু মারমা। মন্ত্রীর পিএস সাদেক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, মন্ত্রী বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

রবিববার (৭ জুন) আন্তঃবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর জানায়, করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুরকে উন্ন  চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারে করে বান্দরবান থেকে ঢাকা সিএমএইচএ আনা হচ্ছে। 

বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল বলেন, শনিবার ( ৬ জুন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংসহ মোট ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনিবার কক্সবাজার ল্যাবে পরীক্ষায় তারা পজিটিভ শনাক্ত হন।
বান্দরবান স্বাস্থ্য বিভাগ থে‌কে জানা গে‌ছে, বান্দরবান জেলায় শ‌নিবার ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬ জনে। সদর হাসপাতালে চিকিৎসাধীন শনাক্ত রোগী আছেন ৬ জন। উপসর্গ থাকা নমুনা সংগ্রহ করা রোগী আছেন ৪ জন। সুস্থ হয়েছেন ১৪ জন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
শেষ ম্যাচে বৃষ্টি, সিরিজ জিততে পারলো না কেউ
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত
কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, ফজলুল হক আমিনী গ্রেফতার
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা, ফজলুল হক আমিনী গ্রেফতার
অপ্রতিম হত্যা: কবে আদালতে চার্জশিট দেবে পুলিশ, জানালেন এসপি
অপ্রতিম হত্যা: কবে আদালতে চার্জশিট দেবে পুলিশ, জানালেন এসপি
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে