পদ্মা সেতুর ৪৬৫০ মিটার দৃশ্যমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০২০, ১৬:৪৬আপডেট : ১০ জুন ২০২০, ১৭:০৬

পদ্মাসেতু (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি) পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানো হয়েছে। আজ বুধবার (১০ জুন) সেতুর ২৫ ও ২৬ নম্বর পিয়ারে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৫-এ স্প্যান বসানো হয়। ৩১টি স্প্যান বসানোর পর বাকি রইলো আর মাত্র ১০টি। পদ্মা সেতুর একাধিক প্রকৌশলী এ খবর নিশ্চিত করেছেন।

উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবীর জানান, বিকাল ৪টা ২ মিনিটে ৩১তম স্প্যান বসানোর কাজ সম্পন্ন হয়। এর আগে সকালে স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ান-ই ক্রেনে করে নিয়ে যাওয়া হয় নির্ধারিত পিয়ারের কাছে।

নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ৩০তম স্প্যান বসানোর ১১ দিনের মাথায় ৩১তম স্প্যান বসানো হলো। ৩১টি স্প্যান বসানোর পর সেতুর চার হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হলো। এই ৩১টি স্প্যানের মধ্যে মাওয়া প্রান্তে স্থাপন করা হয়েছে ১০টি, মাঝের স্প্যান স্থাপন করা হয়েছে একটি ও জাজিরা প্রান্তের ২০টি স্প্যানের সবক’টি স্থাপন করা হয়েছে। বৈশ্বিক মহামারির মধ্যেও সেতুর পাঁচটি স্প্যান বসানো হয়েছে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

এদিকে, পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানোর কাজে সুবিধার জন্য আজ বুধবার সব ধরনের জলযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পুরো কাজটি নিরবচ্ছিন্নভাবে করার লক্ষ্যে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের জলযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর জানান, সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব জলযান বন্ধ থাকবে। তবে ঘাটে তেমন যানবাহনের ভিড় নেই।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রূপচর্চা কী শুধু নারীদের জন্য? প্রচলিত ধারণা বদলালেন বিজয় ভার্মা
রূপচর্চা কী শুধু নারীদের জন্য? প্রচলিত ধারণা বদলালেন বিজয় ভার্মা
চারবার আলোচনার প্রস্তাব সরকারের, প্রত্যাখ্যান সিজেপির
চারবার আলোচনার প্রস্তাব সরকারের, প্রত্যাখ্যান সিজেপির
পাসপোর্টের ‘অবনমন হয়নি’, ভিসা সমস্যার কারণ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পাসপোর্টের ‘অবনমন হয়নি’, ভিসা সমস্যার কারণ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত