র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ জুন ২০২০, ২৩:০০ আপডেট : ১২ জুন ২০২০, ০০:১৩

বন্দুকযুদ্ধ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

র‍্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ডাকাত দলের সদস্যের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩২ বছর বলে জানিয়েছে র‍্যাব।

মো. মাহমুদুল হাসান মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ডাকাতদের একটি দল মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় অবস্থান করছে গোপনে এমন সংবাদ পেয়ে র‍্যাবের একটি টিম ওই এলাকায় অভিযানে যায়। এ সময় উপস্থিতি টের পেয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। তখন র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র, আট রাউন্ড গুলি ও বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
পেলে-রোনালদোদের পর নতুন ব্রাজিল গড়তে চান আনচেলত্তি
পেলে-রোনালদোদের পর নতুন ব্রাজিল গড়তে চান আনচেলত্তি
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন