দুই বোনকে যৌন হয়রানি, ছাত্রলীগ নেতা গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
১২ জুন ২০২০, ১১:১৯ আপডেট : ১২ জুন ২০২০, ১১:১৯

ছাত্রলীগ নেতা আরিফ বরিশালের গৌরনদী উপজেলা সদরে দুই বোনকে যৌন হয়রানি ও হামলার অভিযোগে করা মামলায় ছাত্রলীগ নেতা আরিফ মিয়াকে বৃহস্পতিবার (১১ জুন) গ্রেফতার করেছে পুলিশ। আরিফ গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ও গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য। 

মামলার বাদী জানান, তার ছোট বোন বরিশাল নগরীর সরকারি হাতেম আলী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্রী। সে বাড়ি থেকে বের হলে রাস্তায় আরিফ ও তার সহযোগী বখাটেদের নিয়ে পথরোধ করে উত্যক্ত করে এবং অশ্লীল কথাবার্তা বলে। ছোট বোন বিষয়টি পরিবারকে অবহিত করলে আরিফকে তার অভিভাবক ধমক দেন। এতে আরিফ ক্ষিপ্ত হয়ে বুধবার (১০ জুন) বিকাল ৪টায় ছোট বোনকে নিয়ে সে পৌর সদরের দক্ষিণ বিজয়পুর মৎস্য খামারের সামনে গেলে আরিফ তিন সহযোগীকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে ছোট বোনকে লাঞ্ছিত করে।

 প্রতিবাদ করলে আরিফ সহযোগীদের নিয়ে হামলা চালিয়ে ওড়না টানাটানি করে।

কলেজ ছাত্রীর মা অভিযোগ করেন, বখাটে আরিফকে সাশিয়ে দেওয়ায় সে বাড়িতে এসে প্রায়ই তার মেয়েদের ক্ষতি করার হুমকি দিতো।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার বলেন, দুই বোনকে যৌন হয়রানি ও হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা আরিফ মিয়াকে প্রধান আসামি করে তিন সহযোগীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরিফকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আরিফ এর আগেও একাধিক স্কুল ছাত্রীকে উত্যক্ত ও গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী তুলে নিয়ে যায় পরে রাজনৈতিক চাপে ফেরত দেয়। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইসিসি বিশ্বকাপ ২০২৭: পূর্ণাঙ্গ সূচি
আইসিসি বিশ্বকাপ ২০২৭: পূর্ণাঙ্গ সূচি
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২ অক্টোবর, ২০২৬)
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির