ফেসবুক পোস্ট নিয়ে আ.লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার আইসিটি মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ জুন ২০২০, ০৯:০৩ আপডেট : ১৫ জুন ২০২০, ০৯:০৩

ডিজিটাল নিরাপত্তা আইন ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সাতক্ষীরার কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনিরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরার কলারোয়া থানার মামলা নম্বর-১১। রবিবার (১৪ জুন) রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন বাদী হয়ে মামলটি দায়ের করেন।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন বলেন, ‘মন্ময় মনির তার ফেসবুকে একটি আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করেছেন। করোনায় মৃত নেতাদের প্রতি ইঙ্গিত করে দেওয়া তার এই স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত প্রতিবাদের ঝড় ওঠে। তিনি যে উক্তি ব্যবহার করেছেন এটি মানহানিকর। তিনি জেনেশুনে দলের ও নেতাদের সুনাম নষ্ট করেছেন। তাই এ ঘটনায় বাধ্য হয়ে আমি মন্ময় মনিরের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি এজাহার জমা দিয়েছি।’

সাতক্ষীরার কলারোয়া থানার এসআই রাজ কিশোর বলেন, ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট দেওয়ার ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন থানায় একটি অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে আসামিকে ধরার চেষ্টা করছে পুলিশ।

/এফএস/
সম্পর্কিত
খাঁটি ছানার পেড়া সন্দেশের বিশ্বজয়ের গল্প
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
সর্বশেষ খবর
খাঁটি ছানার পেড়া সন্দেশের বিশ্বজয়ের গল্প
খাঁটি ছানার পেড়া সন্দেশের বিশ্বজয়ের গল্প
ক্রিকেটে চতুর্থ ফরম্যাট, ৮০ ওভারের ‘টেস্ট টোয়েন্টি’
ক্রিকেটে চতুর্থ ফরম্যাট, ৮০ ওভারের ‘টেস্ট টোয়েন্টি’
নতুন বন্ধু তৈরির দিন আজ
নতুন বন্ধু তৈরির দিন আজ
ওয়েবসাইটের তথ্য দিয়ে এআই প্রশিক্ষণের শর্ত, সমালোচনার মুখে পিছু হটলো মেটা
ওয়েবসাইটের তথ্য দিয়ে এআই প্রশিক্ষণের শর্ত, সমালোচনার মুখে পিছু হটলো মেটা
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের