নির্যাতনের কথা বলতে এসেও মার খেলেন মা, ছেলে কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৩ জুন ২০২০, ১০:৪৫ আপডেট : ২৩ জুন ২০২০, ১০:৪৬

পুলিশে হাতে আটক নাসিম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাকে মারধরের অভিযোগে ছেলে নাসিম উদ্দীনকে (৩৫) আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মায়ের করা মামলায় সোমবার (২২ জুন) দুপুরে রাণীশংকৈলের শিবদিঘী পৌর মার্কেট এলাকা থেকে নাসিমকে আটক করে পুলিশ। পরে বিকালে ঠাকুরগাঁও জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুর গ্রামের আরোশা খাতুন (৫০) তার ছেলে নাসিম ও ছেলে বউ আর্জিনা বেগমের বিরুদ্ধে মারধর ও হুমকি প্রদানের অভিযোগ এনে শনিবার (২০ জুন) মামলা করেন।

ছেলে জোর করে বাড়ি নেওয়ার চেষ্টা করলে রাস্তায় বসে পড়েন মা
মামলা করার পরও পুলিশ ব্যবস্থা না নেওয়ায় ছেলের নির্যাতনের প্রতিকার চেয়ে  সোমবার দুপুরে হাসপাতাল থেকে রাণীশংকৈল প্রেসক্লাবে এসেছিলেন ওই মা। হঠাৎ করেই প্রেসক্লাবে চলে আসে তার ছেলে। মাকে জোর করে বাড়ি নিয়ে যেতে চায়। কিন্তু মা জানিয়ে দেন, ছেলের সঙ্গে তিনি বাড়ি যাবেন না। প্রেস ক্লাব থেকে বাইরে বেরিয়ে আসলে ছেলে টেনে হিঁচড়ে তাকে বাড়ি নিয়ে যেতে চায়। রাস্তায় শুয়ে পড়লে তাকে মারতে উদ্যত হয় নাসিম। এসময় সেখানে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে নাসিমের ওপর চড়াও হয়। পরে সংবাদকর্মীরা খবর দিলে নাসিমকে আটক করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপংকর ফোনে জানান, আরোশা খাতুন ছেলে ও  ছেলের বউয়ের বিরুদ্ধে তাকে মারধর ও হুমকি প্রদানসহ নির্যাতনের অভিযোগ এনে ২০ জুন মামলা করেছেন। সেই মামলায় নাসিমকে সোমবার আটক করে  জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
স্কুলে শিক্ষক স্ত্রীকে চড় মেরে বিভাগীয় ব্যবস্থার মুখে সহকারী শিক্ষক
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ রাশেদ খাঁনের 
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
নিখোঁজের ছয় দিন পর যুবকের ঝলসানো মরদেহ উদ্ধার
বাংলাদেশকে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা করতে চায় চীন
বাংলাদেশকে সাইবার অপরাধ মোকাবিলায় সহযোগিতা করতে চায় চীন
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা