করোনা রোগীদের সেবায় নোয়াখালীতে পুলিশের ‘অক্সিজেন ব্যাংক’

নোয়াখালী প্রতিনিধি
৩০ জুন ২০২০, ০২:১০আপডেট : ৩০ জুন ২০২০, ০২:১৪

নোয়াখালীতে পুলিশের উদ্যোগে চালু হলো ‘কোভিড অক্সিজেন ব্যাংক’

‘মানুষের জন্য আমরা’- এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে করোনা রোগীদের সেবায় বিনামূল্য চালু হয়েছে নোয়াখালী পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক।

আজ সোমবার (২৯ জুন) নোয়াখালী পুলিশ লাইন্সে জেলা পুলিশ হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত রোগীদের জন্য নোয়াখালী পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, করোনা সংক্রমিত রোগীদের অনেক সময় শ্বাসকষ্ট দেখা দেয়। এ সংকট থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে সম্পূর্ণ বিনামূল্যে কোভিড-১৯ রোগীদের অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে।

পুলিশ অক্সিজেন ব্যাংক এর প্রধান সমন্বয়কারী এসএম কামরুল হাসান (পিপিএম) জানান, প্রাথমিকভাবে ১০টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই ব্যাংকের কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ১০টি সিলিন্ডারের ব্যবস্থা করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার সদর মো. খালেদ ইবনে মালেক, সদর সার্কেল আব্দুর রহিম, বেগমগঞ্জ সার্কেল শাহজাহান শেখ, পুলিশ লাইন্স হাসপাতাল এর মেডিক্যাল অফিসার সুব্রত কান্তি সুনীলসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফরে গেলেন মাহদী আমিন
তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীন সফরে গেলেন মাহদী আমিন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ 
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ 
ধর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর শ্রমিক ফেডারেশনের সভাপতি গ্রেফতার
ধর্ষণের অভিযোগে গাজীপুর মহানগর শ্রমিক ফেডারেশনের সভাপতি গ্রেফতার
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন