ওজন মাপার যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১৯:০২আপডেট : ০২ জুলাই ২০২০, ১৯:০২

জয়পুরহাট

জয়পুরহাটের ক্ষেতলালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওবাইদুর রহমান (৩৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) বিকালে ক্ষেতলাল বাজারের একটি দোকানে ওজন মাপার যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। নিহত ওবাইদুর উপজেলার সরদারপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

ক্ষেতলাল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবু রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওবাইদুর রহমান ক্ষেতলাল বাজারের রফিকুল ভ্যারাইটি স্টোরে মালামাল কিনতে গিয়ে দোকানের ওজন মাপার যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দিতে রামপুরা ও বনশ্রী এলাকার ‘জুলাইয়ের দিন’
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
জামায়াতের আমিরের সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর