ইসলামপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০২০, ২২:৫৭ আপডেট : ০৪ জুলাই ২০২০, ২২:৫৯

ইসলামপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুরের ইসলামপুরে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম নয়ন মিয়া (৩৮)। শনিবার (৪ জুলাই) বিকাল ৪ টার দিকে ইসলামপুর  উপজেলার মোশাররফগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন মিয়া দেওয়ানগঞ্জ উপজেলার পোলাকান্দির শেখপাড়া গ্রামের কালু কাজির ছেলে।

এলাকাবাসী জানান, নিহত নয়ন মিয়া দেওয়ানগঞ্জ থেকে ইসলামপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ইসলামপুর উপজেলার মোশাররফগঞ্জ এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) সুমন মিয়া জানান, ঘটনার স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মর্গে পাঠানো হবে। চালককে আটক করা যায়নি তবে ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
ড্রাইভিং প্রশিক্ষণে জোর, ৩ মাস পর অগ্রগতি দেখতে চান মন্ত্রী
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
শিশুর অভিভাবকত্বে আইনি জটিলতা দূর করার তাগিদ
বিওএতে তিন দিনে ৯ জনের পদত্যাগ
বিওএতে তিন দিনে ৯ জনের পদত্যাগ
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা