লালমনিরহাটে ওসিসহ আরও ৬ জন করোনা পজিটিভ

লালমনিরহাট প্রতিনিধি
০৮ জুলাই ২০২০, ০২:৩৯আপডেট : ০৯ জুলাই ২০২০, ০৩:১৮

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)  
লালমনিরহাটের পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত ও একই থানার পুলিশের উপ-পরিদর্শক আশরাফুল আলমসহ জেলায় মোট ৬ জন করোনা ভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টায় (৭ জুলাই) লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত অপর চার জন হচ্ছেন পাটগ্রাম থানার উপ-পরিদর্শক আশরাফুল আলমের স্ত্রী পারুন আক্তার (৩৪), হাতীবান্ধা উপজেলা পরিষদের অফিস সহায়ক রাশেদুল ইসলাম, কালীগঞ্জ উপজেলার মোশাররফ হোসেন ও আদিতমারী উপজেলার তালুক পলাশী এলাকার আব্দুল হান্নান।  

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, বর্তমানে আমি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। গত ২৮ জুন জ্বর, প্রচণ্ড মাথাব্যথা ও কাশি দেখা দিলে হোম কোয়ারেন্টিনে থেকে ৩০ জুন নমুনা দিয়েছিলাম। ৭ জুলাই রিপোর্টে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছি।                                      

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, এখন পর্যন্ত ২০৪১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছিল। এরমধ্যে ১৮৫৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। তাদের মধ্যে ১৮২ জন করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। ৭ জুলাই পর্যন্ত ৯২ জন সুস্থ হয়ে বাড়িতে চলে গেছে। অবশিষ্ট ৯০ জন নিজ বাড়িতেই এবং হাসপাতালের আইসোলেশন ইউনিটে থেকে চিকিৎসা নিচ্ছে। সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪ মাসের প্রস্তুতি, ২০০ ভরি স্বর্ণ লুট: বছরে বড় দুটি ঘটনা ঘটায় তারা
৪ মাসের প্রস্তুতি, ২০০ ভরি স্বর্ণ লুট: বছরে বড় দুটি ঘটনা ঘটায় তারা
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে