বান্দরবানে ৬ জন‌কে গু‌লি ক‌রে হত্যার ঘটনায় মামলা

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০৮ জুলাই ২০২০, ২০:২২আপডেট : ০৮ জুলাই ২০২০, ২০:৪০

ছয় জনকে গুলি করে হত্যা করা হয় বান্দরবা‌নে জেএসএস’র (সংস্কার) জেলার সভাপ‌তি রতন তঞ্চঙ্গ্যাসহ ছয় জন‌কে গু‌লি ক‌রে হত্যার ঘটনায় বান্দরবান সদর থানায় ২০ জন‌কে আসামি ক‌রে এক‌টি হত্যা মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় জেএসএস (সংস্কার) এর জেলার সে‌ক্রেটারি উবামং মারমা বাদী হ‌য়ে এ হত্যা মামলাটি ক‌রেন। মামলায় ১০ জ‌নের নাম উ‌ল্লেখ করে আ‌রও অজ্ঞাত ১০ জ‌নের নাম দেওয়া হ‌য়ে‌ছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. শ‌হিদুল ইসলাম জানান, ছয় জন‌কে গু‌লি ক‌রে হত্যার ঘটনায় এক‌টি হত্যা মামলা হ‌য়ে‌ছে। মামলার বাদী জেএসএস (সংস্কার) এর সে‌ক্রেটারি ক্যাবামং মারমা। মামলায় ১০ জ‌নের নাম দেওয়া হ‌য়ে‌ছে। এছাড়া আ‌রেও ১০ জন‌কে অজ্ঞাত দেখানো হয়েছে। মামলার ধারাগু‌লো হ‌চ্ছে ৩০২, ৩০৭, ৩২৬ ও ৩৪।

উ‌ল্লেখ্য, মঙ্গলবার (৭জুলাই) সকাল ৭টার দিকে সদর উপজেলার রাজিবিলা ইউনিয়নের বাঘমারা বাজার পাড়ায় সন্ত্রাসী‌দের গু‌লিতে জেএসএস সংস্কারের জেলা সভাপ‌তি রতন তঞ্চঙ্গ্যা, সহসভাপ‌তি প্র‌জিত চাকমা, সদস্য ডে‌বিট বাবু, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দি‌পেন ত্রিপুরা নিহত হন। এছাড়া সন্ত্রাসীদের গু‌লিতে গুরুতর আহত হন বিদ্যুৎ ত্রিপুরা, নিরু চাকমা ও মেমানু মারমা।

আরও পড়ুন:
বান্দরবানে জেএসএস’র দুই গ্রু‌পের গোলাগু‌লিতে নিহত ৬

নতুন সংগঠনের কার্যক্রম চালুর কারণেই হত্যাকাণ্ড?

সভাপতির বাসায় প্রতিদিন সবাই জড়ো হয় জেনেই পরিকল্পিত হামলা?

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম