বরিশাল শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে ১৮ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৩ জুলাই ২০২০, ০০:৩৯ আপডেট : ১৩ জুলাই ২০২০, ০০:৫৫

করোনাভাইরাস

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৮ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন করোনা আক্রান্ত। তিনজনের নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। আরেকজনের রির্পোট নেগেটিভ এসেছে। 

রবিবার (১২ জুলাই) এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।

তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে শিরিন নামে ১৭ দিনের এক শিশুও রয়েছে। এ দিন সকাল ১০টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। সে বরিশাল নগরীর ২১নং ওয়ার্ডের গোলাম হোসেনের কন্যা।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া অন্যরা হলেন-সূর্য্য বানু (৮৬), সিদ্দিক আলী (৮০) এবং লুৎফর রহমান (৬৫)।

করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন কদল আলী (৬৫), সুফিয়া বেগম (৬৫) এবং সন্তোষ কুমার রায় (৬৮)। তাদের সবার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এছাড়া শনিবার রাত ১২টা ৪৩ মিনিটে মারা যান আব্দুল গনি হাওলাদার (৭০)। তার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

হাসপাতালের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত মারা গেছেন ১৩১ জন । এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫১ জনের।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ ঘোষণা
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
এমআরটি-৫-এর ডিপো নির্মাণে ১৫৭৮ কোটি টাকার প্রাক-চুক্তি আলোচনা গৃহীত
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর উল্লাপাড়ায় সরকারি মাঠে চাষাবাদ না করার নির্দেশ ইউএনও’র
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত