আর্চবিশপ মজেস কস্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জুলাই ২০২০, ০৬:১৭আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৬:১৮

আর্চবিশপ মজেস কস্তার মৃত্যু খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মগুরু চট্টগ্রাম মেট্রোপলিটন আচর্ডায়োসিসের আর্চবিশপ মজেস কস্তা আর নেই। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, চারদিন আগে মজেস কস্তার দুই দফায় স্ট্রোক হয়। তার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়।

৬৯ বছর বয়সী মজেস কস্তার জন্ম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া গ্রামে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন আচর্ডায়োসিসের আর্চবিশপ ছিলেন। চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় রাণী জপমালা গির্জায় আর্চবিশপ হাউজে তিনি থাকতেন।

প্রসঙ্গত, মজেস কস্তা চট্টগ্রামের সব ধর্মের, সকল শ্রেণি পেশার মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। খ্রিস্টান ধর্মগুরু হলেও তিনি চট্টগ্রাম অঞ্চলে শিক্ষা, চিকিৎসাসহ সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছিলেন। একজন উদার, মানবিক মানুষ হিসেবে চট্টগ্রামের সকল শ্রেণি, পেশার মানুষ নির্বিশেষে সবাই তাকে সমীহ করতেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
সহজ শর্তে ঋণের প্রলোভন, ৩১ অ্যাপ ব্যবহারে সতর্ক করলো বিএফআইইউ
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন