স্ত্রীর আপত্তিকর ছবি তুলে যৌতুক দাবি!

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০২০, ১০:৫৪আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:৩৯

সুমন

স্ত্রীর আপত্তিকর ছবি তুলে যৌতুক দাবির মামলায় সুমন মিজি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সুমন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার)।

সোমবার (১৩ জুলাই) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, অশ্লীল ছবি তুলে যৌতুক দাবি ও মারধর করার ঘটনায় ৯ জুলাই সুমনের স্ত্রী বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। অন্য আসামিরা হলেন, সুমনের মা নয়ন বেগম, বোন শাহানাজ বেগম ও ভাই টুটুল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৪ সালে সুমন বিয়ে করে। তখন তিনি শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসেবে ফার্নিচার নেন। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় তার স্ত্রীকে মারধর করতো। এতে তার শাশুড়ি, ননদ ও দেবর সহযোগিতা করতো। গত বছরের ৩০ নভেম্বর এফিডেভিটের মাধ্যমে স্ত্রী তাকে তালাক দেয়। পরে ক্ষমা চাইলে ২৩ ডিসেম্বর তালাক প্রত্যাহার করে নেন তার স্ত্রী। এরমধ্যে সুমন তার স্ত্রীর কিছু আপত্তিকর ছবি তোলে। ছবিগুলো দেখিয়ে ১ জুলাই সুমন ৩ লাখ টাকা দাবি করে স্ত্রীর কাছে। টাকা দেওয়া সম্ভব না বললে একইদিন সুমন তার শাশুড়ি ও নানি শাশুড়িকে বাড়িতে ডেকে নেয়। তাদের কাছে টাকা দাবি করেন সুমন। টাকা দিতে পারবে না জানালে তাদের সামনেই স্ত্রীকে মারধর করে। মেয়েকে বাঁচাতে এলে মা ও নানিকে পিটিয়ে আহত করে সুমনসহ আসামিরা।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শন করে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতাল পুনরায় পরিদর্শন করে সিদ্ধান্ত: স্বাস্থ্যমন্ত্রী
ঢাকায় বাবা-সন্তান জুটিদের নিয়ে সৃজনশীল আয়োজন
ঢাকায় বাবা-সন্তান জুটিদের নিয়ে সৃজনশীল আয়োজন
সর্বাধিক পঠিত
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
চমক দেখালো যমজ তিন বোন, পরিবারে আনন্দের বন্যা
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
বিদেশে লোক পাঠানো বিএসবি গ্লোবালের মালিকের সব সম্পদ ক্রোকের নির্দেশ
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
২৫ বছর পর ফেসবুকে খালার খোঁজ পেলাম, তাও মৃত্যুর পর, কষ্টের শেষ ছিল না তার
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য
পরীক্ষা না দিয়ে ছাত্রলীগ নেত্রী পাস: তদন্ত কমিটি পেলো ভিন্ন তথ্য