খাদে পিকআপ, চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ জুলাই ২০২০, ১৬:৫৬আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৬:৫৬

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে উপজেলায় চর ইসলামপুরে পণ্যবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকালে চরইসলামপুর ইউনিয়নের রামপুর-মনিপুর সড়কে এই ঘটনা ঘটে। নিহত পিকআপ চালকের নাম আমির হোসেন (২৪), তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, বুধবার সকালে ভৈরব থেকে পিকআপে করে বিজয়নগর উপজেলার চরইসলামপুরে পণ্য নিয়ে আসেন চালক আমির হোসেন। পরে ফেরার পথে রামপুর-মনিপুর সড়কের চরইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় পিকআপ ভ্যানটি। এতে ঘটনারস্থলেই চালক আমির হোসেন নিহত হন। পরে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পল্টন থেকে গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
পল্টন থেকে গুলিস্তানে ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
ধূসর শৈশবের অদৃশ্য কফিন
ধূসর শৈশবের অদৃশ্য কফিন
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
যেভাবে বাংলার নায়িকা হয়ে উঠলেন মুম্বাইয়ের মেয়েটি
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত