টাঙ্গাইল-৮ আসনের এমপি জোয়াহেরুল ইসলাম করোনা পজিটিভ

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ জুলাই ২০২০, ০১:৪৮আপডেট : ১৭ জুলাই ২০২০, ০৭:৩৮

টাঙ্গাইল-৮ আসনের এমপি জোয়াহেরুল ইসলাম

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। পরে রাতেই তাকে টাঙ্গাইল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এমপি জোয়াহেরুল ইসলামকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেলা আওয়ামী লীগের একটি সূত্র নিশ্চিত করেছেন।

ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘জ্বর-ঠাণ্ডা ও সঙ্গে শ্বাসকষ্ট থাকায় গত ১৪ জুলাই সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম করোনাভাইরাসের নমুনা দেন। পরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা থেকে আসা নমুনা প্রতিবেদনে সংসদ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।’

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোন উড়োজাহাজকে বলা হয় ‘আকাশের সম্রাট’
পর্তুগালের মাঠে বাংলাদেশিদের ভালোবাসায় সিক্ত ফুলহামের ফারহান
মধ্যরাতে বৈঠকের পর অ্যাম্বুলেন্স ধর্মঘট প্রত্যাহার 
আজ কি বৃষ্টি হবে? আবহাওয়ার পূর্বাভাস কী বলছে
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
ইরানের ‘মশা নৌবহরের’ প্রশংসায় পুতিন, বললেন যুদ্ধে বেশ কার্যকর
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
যুবদলের কমিটি দেওয়ার পরদিনই ১৬ নেতার পদত্যাগ