খুলনায় দু’গ্রুপের সংঘর্ষ, আরও দু'জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
১৭ জুলাই ২০২০, ১১:৪৮আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৪:৩০

নিহত তিন জন



মহানগরীর আটরা-গিলাতলা ইস্টার্ন গেট এলাকায় দু’গ্রুপে সংঘর্ষে গুলিতে আহত আরও দু'জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে  ৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মশিয়ালী গ্রাম জুড়ে থমথম পরিবেশ বিরাজ করছে। 

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ সাইফুল ইসলাম (২৭) ও জিহাদ (৫০) খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার সময় গণপিটুনিতে আহত হয়েছিলেন জিহাদ। এর আগে নজরুল ইসলাম (৬০) ও গোলাম রসুল (৩০) গুলিতে নিহত হয়। আহত বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

হত্যাকারী সন্দেহে মশিয়ালী গ্রামে জাকারিয়া, জাফরিন ও মিলটনের বসতবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

পুলিশ ও  স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মলিয়ালী গ্রামের এক ব্যক্তিকে  গুলিসহ আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাত সোয়া ৮টার দিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগের জাফরিন, তার ভাই জাকারিয়া এবং মিল্টনের মশিয়ালীর বাড়িতে হামলা হয়। এ সময় জাফরিন গ্রুপের সঙ্গে গ্রামবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে এক পক্ষের এলোপাতাড়ি গুলিতে ৯ জন আহত হয়। এর মধ্যে নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম মারা যান। 

স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে গুলি রেখে মজিবর শেখ নামের একজনকে পুলিশের হাতে তুলে দেয় প্রতিপক্ষরা।  ওই ঘটনার জের ধরে তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় প্রতিপক্ষের অস্ত্রধারীরা গুলি চালালে হতাহতের এ ঘটনা ঘটে। 

তারা আরও জানায়, মশিয়ালী আলিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচনে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক জাকারিয়া সভাপতি পদে পরাজিত হন। এ ঘটনার জের ধরে স্থানীয়দের সঙ্গে বিরোধ বাধে। ঘটনাস্থলে তিনি ও তার ছোট ভাই জাফরিন এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন।

নিহত নজরুল ইসলামের আত্মীয় তাসাদ্বর আলী বলেন, ‘সভাপতি নির্বাচনে হেরে গিয়ে আমার খালু (নজরুল) ও এলাকার কয়েকজনকে জীবনে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। সেটাই পূরণ করলো ঘাতকরা।’

কেএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী