পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ী নিহত

পঞ্চগড় প্রতিনিধি
২১ জুলাই ২০২০, ২১:৩১আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৪১

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় ওষুধ ব্যবসায়ী নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় ইটবোঝাই মাহিন্দ্র ট্রাক্টরের ধাক্কায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম তরিকুল ইসলাম (৩৮)।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বোদা পৌর এলাকার বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তার বাড়ি বোদা পৌর এলাকার সরদারপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে এবং বোদা বাজারের তিথী ফার্মেসির মালিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঔষুধ ব্যবসায়ী তরিকুল ইসলাম বিকেলে বোদা বাইপাস এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দেবীগঞ্জ হতে আসা ইটবোঝাই একটি মাহিন্দ্র  ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এসময় ট্রাক্টরটিও উল্টে খাদে পড়ে যায়। ট্রাকের ধাক্কায় তরিকুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. জাহিদ হাসান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান ট্রাক্টরের ধাক্কায় এক ঔষুধ ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
দুপুরে মধ্যে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, হতে পারে বৃষ্টিও
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
চিত্রনাট্যের পাঠাভিনয়ের মধ্য দিয়ে রীতির বইয়ের মোড়ক উন্মোচন
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান আছে, তবে গ্রহণ করার খবর সত্য নয়: রবার্তো কার্লোস
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন