‘করোনা প্রতিষেধক’ বিক্রি করতে গিয়ে ধরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুলাই ২০২০, ১০:৫৬আপডেট : ২৩ জুলাই ২০২০, ১০:৫৬

আটক বিশ্বজিৎ আচার্য করোনাভাইরাসের প্রতিষেধক বিক্রির নামে প্রতারণার অভিযোগে বিশ্বজিৎ আচার্য নামে এক হোমিও চিকিৎসককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্বজিৎ আচার্য আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলী এলাকার ভাস্কর আচার্যের ছেলে। করোনা প্রতিষেধক বলে বিক্রি করা ওষুধ

মুশফিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, কর্নেলহাট এলাকায় দোকানের সামনে ব্যানার টাঙিয়ে করোনার প্রতিষেধক দাবি করে ভুয়া ওষুধ বিক্রি করছিল এমন অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়। বিশ্বজিৎ আচার্য মূলত সবার সঙ্গে প্রতারণা করছিল। সে চিকিৎসা বিষয়ক কোনও নিবন্ধনও দেখাতে পারেনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বিশ্বজিৎ আচার্যের বাবা হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। বাবা মারা যাওয়ার পর বিশ্বজিৎ তার দোকানটি পরিচালনা করছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডায়াবেটিস থাকলেও ফল খাবেন যেভাবে
ডায়াবেটিস থাকলেও ফল খাবেন যেভাবে
দূষিত শহরের তালিকায় ৯ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
দূষিত শহরের তালিকায় ৯ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
মহেশখালী গেলে যে বৌদ্ধ মন্দিরটি ঘুরে দেখবেন
মহেশখালী গেলে যে বৌদ্ধ মন্দিরটি ঘুরে দেখবেন
আবারও বাড়ছে ইন্টেল প্রসেসরের দাম, কম্পিউটারের বাজারে অস্থিরতার শঙ্কা
আবারও বাড়ছে ইন্টেল প্রসেসরের দাম, কম্পিউটারের বাজারে অস্থিরতার শঙ্কা
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
কত বেতন পান এয়ার ইন্ডিয়ার পাইলটরা, রইল ২০২৬ সালের হিসাব
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা