হিলি দিয়ে ছয় দিন আমদানি-রফতানি হবে না

হিলি প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ১৫:৩০আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৫:৩০

হিলি স্থলবন্দর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি হবে না। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপ।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, আগামী ১ আগস্ট মুসলমান সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। যথাযথভাবে উৎসবটি পালনের লক্ষে আগামী ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে শুরু করে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত ছয় দিন বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ। এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে ভারতীয় রফতানিকারক, হিলি স্থলবন্দর, হিলি কাস্টমসসহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানো হয়েছে। আগামী ৫ আগস্ট বুধবার থেকে বন্দর দিয়ে যথারীতি দুই দেশের মাঝে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে বলেও জানানো হয়েছে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অশিত শ্যানাল বাংলা ট্রিবিউনকে বলেন, ঈদ উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন ছাড়া বন্দরের সব কার্যক্রম খোলা থাকবে। এসময় ব্যবসায়ীরা ইচ্ছে করলে তাদের মালামাল খালাস করে নিতে পারবেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাক মাথার কোনও কোচ কি বিশ্বকাপ জিতেছেন
টাক মাথার কোনও কোচ কি বিশ্বকাপ জিতেছেন
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
টিভিতে আজকের খেলা (১৮ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ জুলাই, ২০২৬)
রেফারিং নিয়ে বার্সেলোনার প্রেসিডেন্টের মন্তব্য ঘিরে বিশ্বকাপ ফাইনালের আগে বিতর্কের ঝড় 
রেফারিং নিয়ে বার্সেলোনার প্রেসিডেন্টের মন্তব্য ঘিরে বিশ্বকাপ ফাইনালের আগে বিতর্কের ঝড় 
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বুফেতে কোন খাবারের পর কোন খাবার খাবেন
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে