ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সেলোনাকে স্পর্শ করলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫

স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। মেস্তায়ায় স্বাগতিক ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে বার্সেলোনার সমান ৩০ পয়েন্ট অর্জন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 

স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ম্যাচ চলাকালে মাথায় গুরুতর আঘাত পেয়ে অকালে মৃত্যুবরণ করা তেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগুয়েলের স্মরণে ম্যাচের ৯ম মিনিটে হাততালি দিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

ম্যাচের ২৮ মিনিটে কিলিয়ান এমবাপ্পের ফ্রি-কিক মানব দেয়ালে বাধা পেয়ে ফিরে এলে ডি-বক্সের বাইরে থেকে নিচু জোরালো শটে দলকে এগিয়ে দেন রিয়াল অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে। 

জুড বেলিংহামের কাটব্যাক ভ্যালেন্সিয়া ডিফেন্সের গায়ে লেগে দিক পরিবর্তন করলে সুযোগ কাজে লাগিয়ে ভলি শটে ৩৬ মিনিটে ব্যবধান ২-০ করেন তারকারাজা আর্দা গুলের। 

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৫ মিনিটে চমৎকার ফর্মে থাকা আর্দা গুলেরের পাস ধরে ভ্যালেন্সিয়া গোলরক্ষককে পরাস্ত করে মোস্তায়ায় ব্যবধান ৩-০ করেন কিলিয়ান এমবাপ্পে। চলতি মৌসুমে লা লিগায় এটি তার ১৩তম গোল। 

নিশ্চিত গোলের দিকে ধেয়ে যাওয়া এমবাপ্পেকে বাজেভাবে ফাউল করায় ভ্যালেন্সিয়ার অধিনায়ক হোসে গায়াকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি ৭৯ মিনিটে। 

ম্যাচসেরা নির্বাচিত হন মিডফিল্ডার জুড বেলিংহাম (রেটিং ৮.৯৮)। এছাড়া ১টি গোল ও ১টি অ্যাসিস্ট নিয়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন তুর্কি ফরোয়ার্ড আর্দা গুলের।

/এসটি/ 
সম্পর্কিত
ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে বড় চমক নটিংহ্যাম ফরেস্টের
রিয়াল মাদ্রিদে যাচ্ছেন ‘কিড মেসি’ জেজে গ্যাব্রিয়েল
চার্লটন ও নেভিল ভাইদের পর এবার ইতিহাস গড়ার অপেক্ষায় বেলিংহামরা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ নভেম্বর, ২০২৬)
নেতানিয়াহুকে টপকে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধীদলীয় নেতা আইজেনকোট
নেতানিয়াহুকে টপকে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধীদলীয় নেতা আইজেনকোট
যাত্রীবেশে অভিনব চুরি: ঋণের টাকায় কেনা ভ্যান হারিয়ে দিশাহারা এসএসসি পরীক্ষার্থী তমাল
যাত্রীবেশে অভিনব চুরি: ঋণের টাকায় কেনা ভ্যান হারিয়ে দিশাহারা এসএসসি পরীক্ষার্থী তমাল
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সরকারি বাসা ছাড়ার নোটিশে বিপাকে ভাড়াটিয়ারা
সরকারি বাসা ছাড়ার নোটিশে বিপাকে ভাড়াটিয়ারা