নৌপথে যাত্রা স্বস্তিদায়ক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ১৮:৫৭আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৮:৫৮

নৌপথে যাত্রা স্বস্তিদায়ক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: নৌ প্রতিমন্ত্রী

নৌপথের যাত্রা স্বস্তিদায়ক করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শনিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় নৌপথে বরিশাল নদী বন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, 'নৌপথ নিরাপদ করতে বিআইডব্লিউটিএ তৎপর। সমস্যা দেখতে দিনের বেলা ঢাকা থেকে বরিশাল এসেছি নৌপথে। নৌপথ কীভাবে আরও নিরাপদ করা যায় সে ব্যবস্থাই নেওয়া হবে।'

মন্ত্রীর সঙ্গে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকসহ বিআইডব্লিউটিএর ঊর্ধতন কর্মকর্তারা সফরসঙ্গী ছিলেন। ঈদের আগে নৌপথের অবস্থা দেখে ব্যবস্থা নিতেই এই সফর করেছেন তারা।

মন্ত্রী বরিশাল নদী বন্দরে পৌঁছানোর আগেই সেখানে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, ঘাট শ্রমিক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সেখানে হাজির হন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
৪৮তম বিশেষ বিসিএস: আরও ১৮৪ জনকে নিয়োগ
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
এসবিএসি ব্যাংকে ‘বাংলা কিউআর’ উদ্বোধন উপলক্ষে র‌্যালি
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
শুল্ক ফাঁকি দিয়ে ঢাকায় আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের