গর্ভবতী গরুর চার পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা!

বাগেরহাট প্রতিনিধি
২৬ জুলাই ২০২০, ২১:৩৪আপডেট : ২৬ জুলাই ২০২০, ২১:৪০

বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি গর্ভবতী গরুর চারটি পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নৃশংস এ ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতের মোরেলগঞ্জ উপজেলার বড়পরি গ্রামে। রবিবার (২৬ জুলাই) ভোরে দরিদ্র কৃষক মন্নান হাওলাদার গোয়াল ঘরে গিয়ে দেখেন তার একটি গরু নেই। পরে প্রায় এক কিলোমিটার দূরে হোসেন আলী হাওলাদারের বাড়ির কাছে গিয়ে তিনি গরুটির মাথা ও শরীরের কিছু অংশ পান।

এ বিষয়ে কৃষক মান্নান হাওলাদার বলেন, রাতে তার গর্ভবতী গরুটি গোয়াল ঘর থেকে নিয়ে গিয়ে এর ৪টি পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মাথা ও লেজ বিচ্ছিন্ন করে গরুটি যে তার সেটি বোঝাতেই হয়তো ফেলে রেখে গেছে। তার ধারণা, পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে। এতে তার কমপক্ষে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আজ দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক।

এ বিষয়ে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগ অনুযায়ী বিষয়টির অনুসন্ধান চলছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান জানান, এমন অমানবিক ঘটনা যারা ঘটিয়েয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা’ আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইানের বিরুদ্ধে ‘ইতিহাসের কঠোরতম নিষেধাজ্ঞা’ আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রের
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা  
ম্যাকাইতে পাঁচ পেসার প্রস্তুত: নাজমুল
ম্যাকাইতে পাঁচ পেসার প্রস্তুত: নাজমুল
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত