বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, নিহত ১

নোয়াখালী প্রতিনিধি
২৯ জুলাই ২০২০, ১৮:৫৪ আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৮:৫৬

নোয়াখালী নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৩ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় মাছ ধরার অন্য একটি ট্রলারের জেলেরা নিহত এক জেলের মরদেহসহ আরও ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করে।

নিহত মো. রায়হান (২৫) উপজেলার বুড়ির চর ইউনিয়নের খবির উদ্দিন এর ছেলে।

বুধবার (২৯ জুলাই) ভোরে হাতিয়ার রহমত খাল নামকস্থান হতে ২০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের গ্যাস ফিল্ড এলাকার পাশে ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দুপুর ২টায় উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে বলেন, মাছ ধরার ট্রলারটি বঙ্গোপসাগরের গ্যাস ফিল্ড এলাকায় পৌঁছালে বৈরি আবহাওয়ার মুখে পড়ে। এ সময় প্রচণ্ড বাতাস ও তীব্র ঢেউয়ের তোড়ে ১৩ জন জেলে নিয়ে মাছ ধরার ট্রলারটি ডুবে যায়।

পরে, মাছ ধরার অন্য একটি ট্রলারের জেলেরা মো. রায়হান নামে এক জেলের মরদেহসহ আরও ১২জন জেলেকে জীবিত উদ্ধার করে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
নীল পাহাড়ের ছায়ায় সুনামগঞ্জের নীলাদ্রী
নীল পাহাড়ের ছায়ায় সুনামগঞ্জের নীলাদ্রী
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়
বায়ুদূষণের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান আজ তৃতীয়
এক হাঁড়িতেই স্বাদ ও পুষ্টি, রাঁধুন কাবুলি চানা পোলাও
এক হাঁড়িতেই স্বাদ ও পুষ্টি, রাঁধুন কাবুলি চানা পোলাও
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ