সাবেক ইউপি চেয়ারম্যান ‘বন্দুকযুদ্ধে’ নিহত

খুলনা প্রতিনিধি
৩০ জুলাই ২০২০, ১০:০৯আপডেট : ৩০ জুলাই ২০২০, ১১:১৪

মোস্তফা কামাল মুন্সি ওরফে মীনা কামাল ওরফে ফাটাকেস্ট খুলনার রূপসা উপজেলার নৈহাটির ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল মুন্সি ওরফে মীনা কামাল ওরফে ফাটাকেষ্ট রামপালে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোর রাত ৪টা ৫০ মিনিটের দিকে রামপালের জিরো পয়েন্টে তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশ মুখে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৬ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, কামাল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে হত্যা, নারী নির্যাতন, মাদকসহ বিভিন্ন আইনে ২৫টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, ডেগার, ৫০০ পিস ইয়াবা, নগদ ৬৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা রামপাল এলাকায় অভিযান পরিচালনা করছিল। ভোররাতে জিরো পয়েন্ট এলাকায় ঘিরে ধরলে কামাল র‌্যাব সদস্যদের ওপর গুলি চালায়। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে কামালে গুলিবিদ্ধ অবস্থায় ধরা হয়। তাকে দ্রুত রামপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের দুই সদস্য আহত হন বলেও তিনি জানান। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।   

খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সস্পাদক কামরুজ্জামান জামাল বাংলা ট্রিবিউনকে জানান, এই কামাল আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতো। তবে দলে তার কোনও পদ-পদবী ছিল না।

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেন, ‘দলের মিটিং-মিছিলে তো অনেকেই অংশ নেয়। অংশ নিলেই তো তারা আওয়ামী লীগের হয়ে যায় না। আর কামাল আওয়ামী লীগের কোনও পদ-পদবীতে ছিল না কখনও।’ 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বিশৃঙ্খলা কি এপিবিএনের অবহেলায়?
বিমানবন্দরে বিশৃঙ্খলা কি এপিবিএনের অবহেলায়?
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
কুমিল্লায় অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আটক তিনজন
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বনেতাদের সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বনেতাদের সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশে প্রথমবার ‘ইমোশনাল ডোনার’ দিয়ে সফল কিডনি প্রতিস্থাপন
দেশে প্রথমবার ‘ইমোশনাল ডোনার’ দিয়ে সফল কিডনি প্রতিস্থাপন
সর্বাধিক পঠিত
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
শহীদ মিনারের মঞ্চ থেকে ওটিটি, কোথায় নেই রুনা খান
বাড়লো সোনার দাম, ভরি কত
বাড়লো সোনার দাম, ভরি কত
‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’