ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল বন্দর ৩ দিন বন্ধ

বেনাপোল প্রতিনিধি
৩১ জুলাই ২০২০, ১৬:৪১আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৬:৫১

বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেট ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বেনাপোল স্থল বন্দর এবং ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে তিন দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। শুক্রবার (৩১ জুলাই) সকালে বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সূত্রে জানা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বেনাপোল বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (১ আগস্ট) মুসলিম সম্প্রদায়ের ঈদ উৎসব পালন হবে। পরের দিন রবিবারও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকাল থেকে স্বাভাবিক নিয়মে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল বন্দর তিন দিন বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার থেকে যথা নিয়মে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ