নানা আয়োজনে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

বান্দরবান প্রতিনি‌ধি
০৪ আগস্ট ২০২০, ০৮:৫৩ আপডেট : ০৪ আগস্ট ২০২০, ০৮:৫৪

আষাঢ়ি পূর্ণিমা উদযাপন

বৌদ্ধ ধ‌র্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহানির্বাণ এই তিন স্মৃতি বিজরিত আষাঢ়ী পূর্ণিমা পালন করছে বৌদ্ধ সম্প্রদায়। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে সোমবার (৩ আগস্ট) বান্দরবানের বৌদ্ধ বিহারগুলো সাজানো হয়ে‌ছে বর্ণিল সাজে। আর শত শত ভক্তের পদচারণায় মুখরিত ছিল দিনটি।

আষাঢ়ি পূর্ণিমা উদযাপন

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবারে বইছে আনন্দের বন্যা। বান্দরবানের খিয়ং ওয়া কিয়ং রাজবিহার, কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহার, কালাঘাটা আম্রকানন গৌতম বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং দান (ভা‌ন্তের খাবার দান) প্রদীপ প্রজ্জ্বলন, বৌধিবৃক্ষ মূলে চন্দন জল সিঞ্চন (বট গা‌ছে চন্দ‌নের জল ঢালা), বুদ্ধ মূর্তি স্নানসহ নানান ধর্মীয় আয়োজন।

আষাঢ়ি পূর্ণিমা উদযাপন
আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে তিন মাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এসময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎ পথ চলা, বুদ্ধের জীবনানুসারণ ও পরোপকারে তিন মাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবার।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
দুর্নীতির দায়ে জেলার বরখাস্ত, পরীক্ষক বাধ্যতামূলক অবসরে
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
স্থানীয় নির্বাচনে প্রভাব বা প্রশাসনিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না: চিফ হুইপ
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
আরও ১০০ উপজেলায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি, আসছে নতুন কর্মসূচি
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা