নরসিংদীতে নৌ-ভ্রমণে দুই পক্ষের সংঘর্ষ, এক কিশোরের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
০৪ আগস্ট ২০২০, ২৩:০৬ আপডেট : ০৪ আগস্ট ২০২০, ২৩:১৬




নিহত অনিক ঈদ উপলক্ষে মেঘনা নদীতে নৌ-ভ্রমণে গিয়ে দুই পক্ষের সংঘর্ষে অনিক মিয়া নামে এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার নাগরিয়াকান্দিস্থ শেখ হাসিনা সেতুর নিচে এই ঘটনা ঘটে। কিশোর অনিক (১৫) সদর উপজেলার কালাইগোবিন্দপুর এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে। শহিদুল্লাহ মিয়া সপরিবারে নরসিংদী শহরের সাটিরপাড়া মহল্লায় ভাড়া বাড়িতে বসবাস করেন।

নিহতের মামা সবুজ মিয়া জানান, ঈদ উপলক্ষে মেঘনা নদীতে নৌ-ভ্রমণে যায় অনিকসহ অন্য সঙ্গীরা। ফেরার পথে অপর একটি নৌকার লোকজনের সঙ্গে কাদা ছোড়াছুড়ি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। দুটি নৌকা নাগরিয়াকান্দিস্থ শেখ হাসিনা সেতুর নিচে পৌঁছালে দুই পক্ষই লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় মাথায় আঘাত পেয়ে নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যায় অনিক। উপস্থিত লোকজন প্রায় ৩০ মিনিট খোঁজ করার পর তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে সদর থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইয়াসিন সরকার নামে একজনের পোস্ট করা ভিডিওতে দেখা যায় দুই পক্ষই লাঠি, বাঁশ ও কাঠ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এসময় এক কিশোরের মাথায় কাঠ দিয়ে আঘাত করতে দেখা যায়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত জানিয়েছেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ও পারিপার্শ্বিক ঘটনা বিশ্লেষণ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
আদাবরে বাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৪
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম