মনপুরায় সরকারি চাল জব্দ, ইউপি সচিব আটক

ভোলা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২০, ০৭:৫৮আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৯:৫৩

মনপুরায় সরকারি চাল জব্দ, ইউপি সচিব আটক ভোলার মনপুরায় সরকারি ভিজিডির ১৩ বস্তা চাল জব্দ ও এক ইউপি সচিবকে আটক করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) পাচারকালে সরকারি এ চাল  প্রথমে স্থানীয় জনতা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে। এই ঘটনায় জড়িত মনপুরা ইউনিয়নের সচিব অহিদুর রহমান পলাতক থাকলেও পরে পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে সন্ধ্যা ৬ টায় তাকে আটক করে। এছাড়াও রিকাশার ড্রাইভার হেলালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ৩ টায় মনপুরা ইউনিয়নের সরকারি ১৩ বস্তা চাল ইউপি সচিব অহিদুর রহমান রিকশাযোগে পাচারকালে হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির দরজার সামনে জনতা আটক করে।

এ সময় রিকশা ড্রাইভার হেলালকে জিজ্ঞেস করলে সে জানায়, রামনেওয়া লঞ্চঘাটে যাত্রী নামিয়ে দিয়ে আসার পথে মনপুরা ইউনিয়ন পরিষদের সচিব অহিদুর রহমান রিকশা থামিয়ে ১৩ বস্তা চাল উঠিয়ে দেন। পরে ওই চাল হাজিরহাট ইউনিয়নের আনসার চেয়ারম্যানের বাড়ির শহিদুল্লার ঘরে রাখতে বলে।

এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা চরফ্যাসনের উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ঘটনার তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শেষ মুহূর্তের গোলে রিয়ালের বাজিমাত, জয় দিয়ে মরিনহো যুগের নতুন সূচনা 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
শিক্ষক ও তার পরিবারকে হত্যা করলো কারা, কারণ কী 
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
দুদিন ধরে বোনকে ফোন দিয়ে পাচ্ছিলেন না, বাসায় এসে দেখলেন সবাই লাশ
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
এক শিক্ষক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার, বাসা ঘিরে রেখেছে সিআইডি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’